গার্মেন্টস চাকুরীজীবী ও চাকরি প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস এ সবার জন্য প্রযোজ্যঃ

প্রশ্ন – ১. মার্চেন্ডাইজ শব্দের অর্থ কি?

উত্তরঃ কেনা-বেচা।

প্রশ্ন – ২. গার্মেন্টস শিপমেন্ট বলতে কি

বুঝ?



উত্তরঃ বায়ারের অর্ডার অনুযায়ী

গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত

পণ্য জাহাজে পৌছানোকে জাহাজীকরণ

বা শিপমেন্ট বলে।

প্রশ্ন – ৩. টাইমলি শিপমেন্ট কি?

উত্তরঃ নির্ধারিত সময়ে শিপমেন্ট

দেয়াকে টাইমলি শিপমেন্ট বলে।

প্রশ্ন – ৪. মার্চেন্ডাইজিং কাকে বলে?

উত্তরঃ আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার

তা বিক্রি করাকে মার্চেন্ডাইজিং

বলে।

প্রশ্ন – ৫. একজন মার্চেন্ডাইজার এর

প্রধানত কোন কোন বিষয়ে জ্ঞান থাকা

জরুরি?

উত্তরঃ ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক,

অ্যাক্সেসরিজ, ডাইং, প্রিন্টিং,

ফিনিশিং, গার্মেন্টস প্রোডাকশন।

এছাড়াও কম্পিউটার ও ইংরেজিতে

বিশেষ জ্ঞান থাকতে হবে।

প্রশ্ন – ৬. এলসি কি?

ক্রেতার পক্ষে কোন ব্যাংক বিক্রেতার

অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের

জন্য যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান

করে, তাকে এলসি বলে।

প্রশ্ন – ৭. চালান বা ইনভয়েস কি?

উত্তরঃ বিক্রেতার সর্বরাহকৃত পণ্যের

তালিকা ক্রেতার নিকট প্রদান করাকেই

চালান বলে।

প্রশ্ন – ৮. জিএসপি দাতা দেশগুলোর নাম

লিখ।

উত্তরঃ যুক্তরাষ্ট্র, কানাডা,

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে,

জাপান, ইইউ দেশসমূহ।

প্রশ্ন – ৯. জিএসপি গ্রহীতা দেশগুলোর

নাম লিখ।

উত্তরঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান,

শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ

ইত্যাদি।

প্রশ্ন – ১০. কাপড়ের পুরুত্ব সাধারণত

কিভাবে প্রকাশ করা হয়?

উত্তরঃ oz/yd2 এবং GSM.

প্রশ্ন – ১১. ইয়ার্ন কনজাম্পশন কাকে বলে?

উত্তরঃ কাপড় তৈরি করতে যে পরিমাণ

সুতার প্রয়োজন তাকে ইয়ার্ন কনজাম্পশন

বলে।

প্রশ্ন – ১২. এক মিটার সমান কত ইঞ্চি?

উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি।

প্রশ্ন – ১৩. এক পাউন্ড সমান কত গ্রাম?

উত্তরঃ ৪৫৩.৬ গ্রাম।

প্রশ্ন – ১৪. GSM এর সংজ্ঞা দাও।

উত্তরঃ প্রতি বর্গমিটার কাপড়ের

ওজনকে গ্রামে প্রকাশ করাই হচ্ছে GSM.

প্রশ্ন – ১৫. ট্রিমিংস কাকে বলে?

উত্তরঃ পোশাক তৈরী জন্য এর মূল কাপড়

ছাড়া আর যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার

করা হয়, তাকে ট্রিমিংস বলে।

প্রশ্ন – ১৬. মোটিফ কি?

উত্তরঃ পোশাকের সৌন্দর্য বৃদ্ধির

উদ্দেশ্যে বাইরের দিকে যে বিশেষ

অংশ পোশাকের সাথে লাগানো হয়,

তাকে মোটিফ বলে।

প্রশ্ন – ১৭. প্রধান লেবেলে কি কি

উল্লেখ থাকে?

উত্তরঃ কোম্পানি ও দেশের নাম।

প্রশ্ন – ১৮. লেবেল কাকে বলে?

উত্তরঃ পোশাকের মধ্যে লাগানো একটি

কম্পোনেন্ট, যাতে ঐ পোশাকের সম্পর্কে

কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে,

তাকে লেবেল বলে.

প্রশ্ন – ১৯. থ্রেড কনজাম্পশন কাকে বলে?

একটি গার্মেন্টস তৈরি করতে যে

পরিমাণ সুইং থ্রেড প্র্যোজন হয়, তাকে

থ্রেড কনজাম্পশন বলে।

প্রশ্ন – ২০. আম্পদানি কাকে বলে?

উত্তরঃ পন্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের

উদ্দেশ্যে পণ্য ক্রয় করাকে আমদানি

বলে।

প্রশ্ন – ২১. রপ্তানি কাকে বলে?

উত্তরঃ দেশে উৎপাদিত পণ্য বিক্রির

উদ্দেশ্যে বিদেশে প্ররণকে রপ্তানি

বলে।

প্রশ্ন – ২২. ডাইরেক্ট কস্টিং কাকে বলে?

এটি এক ধরনের বিশেষ ধরনের কস্ট, যেটা

বিভিন্ন ধরনের কস্ট এর ক্ষেত্রে

সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়।

প্রশ্ন – ২৩. রপ্তানি দলিলপত্র বলতে কি

বুঝ?

উত্তরঃ রপ্তানিকার্য পরিচালনা করতে

যেসব দলিলাদি প্রয়োজন হয়, তাদেরকে

রপ্তানি দলিলপত্র বলে।

প্রশ্ন – ২৪. সার্টিফিকেট অব অরিজিন

বলতে কি বুঝ?

উত্তরঃ কোন দেশে পণ্যটি উৎপাদিত

হয়েছে সে সংক্রান্ত দলিলকে

সার্টিফিকেট অব অরিজিন বলে।

প্রশ্ন – ২৫. কোটা বলতে কি বুঝ?

উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট

পণ্যের বস্তুগত বা মূল্যগত অর্থে

আমদানিকারক দেশ কি পরিমাণ আমদানি

করবে তার সীমা নির্ধারণকে বুঝায়।

প্রশ্ন – ২৬. প্রত্যক্ষ ও পরোক্ষ কোটা

কাকে বলে?

উত্তরঃ পরিমাণগতভাবে কোটা প্রকাশ

করলে তালে প্রত্যক্ষ কোটা এবং

মূল্যগতভাবে কোটা প্রকাশ করলে তাকে

পরোক্ষ কোটা বলে।

২৭-কাউন্টার স্যাম্পল কাকে বলে?

উত্তরঃফটো /ডেপলপমেন্ট স্যাম্পলের কমেন্ট অনুযায়ি  যে স্যাম্পল তৈরি করা হয়।

Collect :Facebook 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url